
আগামী ২২-২৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে হোমমেড ফুড ফেস্টিভ্যাল ‘শেফস বিয়ন্ড হোম’। রাজধানীর মাইডাস সেন্টারে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ উৎসব।
আয়োজকরা জানান, এতে স্টলের মাধ্যমে অংশগ্রহণ করবেন ১৫ জনের বেশি রন্ধনশিল্পী ও হোমমেড ফুড উদ্যোক্তা। তারা বাসায় তৈরি খাবার এবং সরাসরি রান্না করা খাবার প্রদর্শন করবেন। ভিজিটর এবং ক্রেতারা খাবার রিভিউ করার সুযোগ পাবেন এ আয়োজনে। উৎসবে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন সেক্টরের তারকারা।
এতে থাকছে মেহেদি কর্নার, অতিথিদের জন্য বিশেষ ছাড় এবং ডিসকাউন্ট কুপন। উদ্যোক্তাদের পক্ষ থেকে দর্শনার্থীদের এ কুপন দেওয়া হবে। শৈশবের স্মৃতিবহুল বায়োস্কোপ, হাতে রঙের ছাপ দেওয়া, হাওয়াই মিঠাই, সনপাপড়ি, কটকটিও থাকছে পুরো আয়োজনে।
ফেস্টিভ্যাল শেষে সেরা রিভিউদাতাদের পুরস্কৃত করবে পপ অফ কালার। পাশাপাশি খাবার নিয়ে কাজ করা উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পাঁচজন অংশগ্রহণকারী উদ্যোক্তাকে পাঁচ ক্যাটাগরিতে সম্মাননা দেবে।
পপ অফ কালারের প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম বলেন, ‘ফুড ফেস্টিভ্যালটি মূলত সেসব নারীর জন্য; যারা রান্নায় পারদর্শী এবং রান্নাকে পেশা হিসেবে নিয়েছেন বা নিতে চান। যারা অনলাইনে খাবার নিয়ে কাজ করছেন, তাদের বড় পরিসরে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই এ উৎসবের মাধ্যমে।’
ফার্ম ফ্রেশের সৌজন্যে পপ অফ কালারের এ আয়োজনে পাবলিকেশন পার্টনার হিসেবে থাকছে সূচী শৈলি।
বিপি/এএস
- ১গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: খেলাফত মজলিস
- ২চব্বিশের চেতনা থাকলে হাসিনা দেশে আসতে পারবেন না : মীর হেলাল
- ৩চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৪লোডশেডিংয়ের জন্য দায়ী বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থা
- ৫জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
- ৬জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
- ৭বর্ণাঢ্য আয়োজনে ইবিতে জুলাই আন্দোলনের ২য় বার্ষিকী পালন
- ৮ওমোডা-জাইকু গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- ৯চাঁদপুর-রায়পুর সড়কে এপ্রোচ ধস, দ্রুত সংস্কার শুরু সওজের
- ১০নতুন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৬কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৭বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৮সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৯আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ১০যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার





পাঠকের মতামত