প্রকাশিত: আগস্ট ৪, ২০২২ ৪:৫৭ পিএম

ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নীতকরণ প্রকল্পের অধিনে ৭ কোটি টাকা ব্যয়ে ৪টি আরসিসি ড্রেইন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এসব কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

উদ্বোধনকৃত কাজগুলো হলো- আকুয়া মঙ্গলবাড়ী রোড থেকে হারুন ব্যাপারী মোড় পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন, আকুয়া মোড়লপাড়া সচিবের বাড়ি হতে মান্নানের খলা পর্যন্ত রাস্তা, এবং আকুয়া ইসলামী একাডেমি এন্ড কলেজ হতে আমজাদ ব্যাপারীর বাড়ি ও ব্যাংকারের বাড়ি পর্যন্ত ড্রেন। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় কিছু অবকাঠামো উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন মেয়র।

কাজের গুণগত মান রক্ষা কঠোর হওয়ার জন্য প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশ প্রদান করেন মেয়র। তিনি বলেন, জনগণের অর্থে নির্মিত সড়ক বা ড্রেন নির্মাণে কোন অনিয়ম-অভিযোগ পাওয়া গেলে তার বিরূদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্বোধনকালে কাউন্সিলর মোঃ শামসুল হক লিটন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরীন আক্তার, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃজিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...