
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় থাকা তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ব্র্যান্ড নাম লাভেলো আইসক্রিম) কমিশনের অনুমতি পেলে আগামী ২৬ জানুয়ারি আইপিও লটারির আয়োজন করতে চায়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটি আগামী ২৬ জানুয়ারি আইপিও লটারির আয়োজন করার জন্য তারিখ নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে। বিএসইসির অনুমোদন পেলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ জানুয়ারি আইপিও লটারি অনুষ্ঠিত হবে। যেকোনো কারণে সিদ্ধান্তে পরিবর্তন হলে এই তারিখ পরিবর্তন করা হবে বলে সূত্র জানিয়েছে।
এর আগে কোম্পানিটির আইপিওতে আবেদন ৩ জানুয়ারি শুরু হয়। যা চলে ৭ জানুয়ারি পর্যন্ত।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এই অর্থ মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয়,ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটাতে ব্যয় করা হবে। ফিক্সডপ্রাইস পদ্ধতির আইপিওর আওতায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।
গত ১৫ অক্টোবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের বিএসইসির ৭৪৪তম সভায় লাভেলো আইসক্রিমের আইপিওর অনুমোদন দেয়।
২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১০ টাকা ৫ পয়সা। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯)ইপিএস ছিল ১.২০ টাকা। গত ৩০ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে লাভেলো আইসক্রিমের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস)ছিল ১২.১৭ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৪পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৫এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৬বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৭যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৮শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৯জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ১০খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৬ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত