প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২ ৫:১৫ পিএম

মাগুরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মশিউদৌলা রেজা বলেছেন দেশকে এগিয়ে নিতে জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে।

আজ বুধবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাগুরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।

তিনি বলেন, মাগুরা জেলা শান্তিপূর্ন, জেলার মানুষের যান-মালের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস, মাদক আর সরকার বিরোধী সকল কর্মকান্ডে জিরো টলারেন্স দেখাবে মাগুরা পুলিশ। তিনি সাংবাদিকদের কাছে জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। সাংবাদিকরা জেলার আইনশৃংখলা পরিস্থিতি তুলে ধরে পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে অধ্যাপক সাইদুর রহমান, শামীম খান, শফিকুল ইসলাম শফিক, শরীফ তেহরান টুটুল, রূপক আইস, ইলিয়াস মিথুন, কাজী আশিক রহমান, আরাফাত হোসেন,

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ (ক্রাইম অ্যান্ড অপস্)নাজিম উদ্দিন আল আজাদ অতিরক্ত পুলিশ সুপার সার্কেল ডি আই ও ১ সৈয়দ বাবুল আখতারসহ অন্যান্য কর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

শেয়ার

পাঠকের মতামত

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...