৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক বাড়ায় লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইস্টার্ণ ব্যাংকের নন-কনভার্টেবল তৃতীয় সাবঅর্ডিনেটেন বন্ড ইস্যুর সিদ্ধান্তে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি সাত বছর মেয়াদী নন-কনভার্টেবল, আনসিকিউরড ফ্লোটিং রেট ফুল্লি-রিডেম্বল সাবঅর্ডিনেটেড বন্ড প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু করে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে।
এই বন্ডের টাকায় ইস্টার্ন ব্যাংক তাদের টায়ার-II ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের কুপন হার ৬% থেকে ৯% পর্যন্ত।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত