প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২ ৪:৫০ পিএম , আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২ ৪:৫১ পিএম

“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় জাতীয় মীনা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শাল্লা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার গণমিলনাতয়নে জাতীয় মীনা দিবস-২০২২ উপলক্ষে গল্প বলার আসর অনুষ্ঠিত হয়।

জাতীয় মীনা দিবস-২০২২ শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সভাপতিত্বে ও বাহাড়া মধ্য হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা রাণী তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট দিপু রঞ্জন দাস ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ শাল্লা। সর্দার ফজলুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শাল্লা উপজেলা। মোঃ আবু রায়হান, শাল্লা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা।

আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...