প্রকাশিত: জুলাই ১৪, ২০২০ ৯:২৪ এএম

জাতীয় সংসদের দুটি সংসদীয় আসনে মঙ্গলবার (১৪ জুলাই) সব ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধে এ সিদ্ধান্তের কথা জানিয়ে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব‌্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদের বগুড়া-১ এবং যশোর-৬ আসনে নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব বাণিজ্যিক ব্যাংকের শাখা বন্ধ থাকবে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ইতোমধ্যে বাংলাদেশ ব‌্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে সব ব্যাংকের নির্বাহী কর্মকর্তা বরাবর প্রজ্ঞাপনের কপিও পাঠানো হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ

ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ...

প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অজুহাতের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাই না। সমস্যা আছে আমরা ...

এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত

দেশের বাজারে বিক্রি হওয়া ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রায় মার্কারি (পারদ) শনাক্ত করেছে ...