
চিংড়ি মাছের যে কোনো পদই ক্ষুধা বাড়িয়ে দেয় দ্বিগুণ। চিংড়ির মালাইকারি থেকে শুরু করে সরিষা চিংড়ি কিংবা লাউ চিংড়ি সবই স্বাদে অতুলনীয়।
আসলে চিংড়ি ব্যবহারে সব রান্নাই আরও মজাদার হয়ে যায়। তেমনই চিংড়ির এক দুর্দান্ত পদ তৈরি করা যায় কচুপাতা দিয়ে।
অনেকেই কচুপাতা দেখলেই নাক সিটকান চুলকানির ভয়ে। তবে এই রেসিপি অনুসারে পদটি তৈরি করলে খেতে হবে দুর্দান্ত। জেনে নিন কচুপাতা চিংড়ির ঝটপট রেসিপি-
উপকরণ
১. কচুপাতা ১০টি
২. ছোট চিংড়ি ৫০০ গ্রাম
৩. সরিষার তেল ২০০ গ্রাম
৪. সরিষা বাটা সামান্য
৫. কাজু বাদাম ৫-৬টি
৬. পোস্ত সামান্য
৭. নারকেল কোরা এক কাপ
৮. কাঁচা মরিচ ৫টি
৯. লবণ ও চিনি স্বাদমতো
১০. হলুদ গুঁড়া ২ চা চামচ ও
১১. লেবু ১টি।
পদ্ধতি
কচুপাতা ধুয়ে কুচি করে কেটে লবণ ও লেবু মেশানো গরম পানিতে হালকা ভাঁপ দিয়ে নিন। তারপর পানি ফেলে কচুপাতা ছেঁকে নিতে হবে।
এবার প্যানে তেল গরম করে চিংড়ি মাছে লবণ ও হলুদ মেখে হালকা করে ভেজে নিন। এবার কাঁচা মরিচ বাটা, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা ও সর্ষে বাটা দিয়ে চিংড়ি সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়ুন।
স্বাদমতো লবণ ও চিনি দিয়ে নারকেল কোরা মিশিয়ে দিন। নামানোর ২ মিনিট আগে ভাঁপিয়ে রাখা কচুপাতা দিয়ে দিন। এরপর কিছুক্ষণ নাড়লেই হয়ে যাবে রান্না।
চুলা বন্ধ করে এক চামচ সরিষার তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। সবশেষে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কচুপাতা চিংড়ির সুস্বাদু রেসিপি।
বিপি/এএস
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি





পাঠকের মতামত