
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, প্রকৃতির নিয়মেই পৃথিবীতে বার বার মন্দা আসে। আবার বিশ্ব সেই মন্দাকে কাটিয়ে নতুন করে জীবন শুরু করে। এর আগেও বাংলাদেশ অনেক মন্দা সফলভাবে মোকাবেলা করেছে।
গতকাল রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নবনির্মিত মন্দির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, এর আগে আমেরিকাতে যখন মন্দার প্রভাব পড়েছিল তখন আমাদেরকে মন্দায় প্রভাবিত করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার সেটা মোকাবেলা করেছে। করোনার সময় দুই বছর আমরা করোনা নিয়ন্ত্রণ করেছি।
মন্ত্রী আরও বলেন, সারা বিশ্বেই খাদ্যদ্রব্য সহ অন্যান্য সামগ্রী সরবরাহ বিঘ্নিত হওয়ায় দ্রব্য মূল্যের দাম বেড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য টিসিবির আউটলেট খোলা হয়েছে। সেখানে অনেক কম মূল্যে বিভিন্ন খাদ্য দ্রব্য বিক্রি করছে। আবার খাদ্য মন্ত্রণালয় ওএমস এর মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে।
বক্তব্যকালে বিএনপি’র বর্তমান রাজনৈতিক কর্মকান্ড প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যে কোন কর্মকান্ড সাংবিধানিক আইন অনুযায়ী সরকার মোকাবেলা করবে।
বিপি/এমআই
- ১ক্লান্তি দূর করতে ওষুধ নয়, ভরসা হতে পারে ৭টি প্রাকৃতিক অভ্যাস
- ২চারিত্রিক স্খলন থেকে বাঁচতে যে দোয়া পড়তেন মহানবী (সা.)
- ৩দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ৪পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- ৫কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ৬জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৭মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ১০রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত