প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২ ১১:০৯ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, প্রকৃতির নিয়মেই পৃথিবীতে বার বার মন্দা আসে। আবার বিশ্ব সেই মন্দাকে কাটিয়ে নতুন করে জীবন শুরু করে। এর আগেও বাংলাদেশ অনেক মন্দা সফলভাবে মোকাবেলা করেছে।

গতকাল রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নবনির্মিত মন্দির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, এর আগে আমেরিকাতে যখন মন্দার প্রভাব প‌ড়ে‌ছিল তখন আমাদেরকে মন্দায় প্রভা‌বিত কর‌তে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার সেটা মোকাবেলা করেছে। করোনার সময় দুই বছর আমরা করোনা নিয়ন্ত্রণ করেছি।

মন্ত্রী আরও বলেন, সারা বিশ্বেই খাদ্যদ্রব্য সহ অন্যান্য সামগ্রী সরবরাহ বি‌ঘ্নিত হওয়ায় দ্রব্য মূল্যের দাম বেড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য টিসিবির আউটলেট খোলা হয়েছে। সেখানে অনেক কম মূল্যে বিভিন্ন খাদ্য দ্রব্য বিক্রি করছে। আবার খাদ্য মন্ত্রণালয় ওএমস এর মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হ‌চ্ছে।

বক্তব্যকালে বিএনপি’র বর্তমান রাজনৈতিক কর্মকান্ড প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের বিরু‌দ্ধে যে কোন কর্মকান্ড সাংবিধানিক আইন অনুযায়ী সরকার মোকাবেলা করবে।

 

 

বিপি/এমআই

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...