উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এক্সিম ব্যাংকের দুই উদ্যোক্তা পরিচালক ২ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৫০০টি শেয়ার নিজ ছেলে ও মেয়ের নামে হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোঃ নজরুল ইসলাম মজুমদার তার কন্যা আনিকা ইসলামকে ৭৮ লাখ ৭৫ হাজার এবং অপর পরিচালক নাসরিন ইসলাম তার ছেলে ওয়ালিদ ইবনে ইসলামকে ১ কোটি ২৯ লাখ ৩ হাজার ও মেয়ে আনিকা ইসলামকে ৮১ লাখ ৫৭ হাজার ৫০০টি শেয়ার বৃহস্পতিবার হস্তান্তর সম্পন্ন করেছেন।
এর আগে তারা গত ০৪ অক্টোবর শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত