
স্তন ক্যান্সারের ঝুঁকি নারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। এই মরণঘাতি রোগ থেকে দূরে থাকতে সচেতন হতে হবে। এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত ফলমূল ও শাক-সবজি খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায়। হার্ভার্ড টি.এইচ. এর গবেষকদের নেতৃত্বে চ্যান স্কুল অফ পাবলিক হেলথের এই গবেষণায় দেখা গেছে যে ব্রোকলি এবং হলুদ ও কমলা রঙের ফল কিংবা সবজি স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
উজ্জ্বল রঙের বিশেষ করে লাল, হলুদ ও কমলা রঙের সবজি এবং ফলে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা স্তন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া তরমুজ, কমলা, লাল মরিচ, মিষ্টি আলু, টমেটো, গাজর -এসব খাবারও স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
যদিও পূর্বের গবেষণাগুলোতে স্তন ক্যান্সারের ঝুঁকি কমানোর ক্ষেত্রে নির্দিষ্ট ফল ও সবজির নানা সীমাবদ্ধতার কথা বলা হয়েছিল। তবে এই গবেষণায় দেখা গেছে, স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে ফল ও শাক-সবজি আরও অনেক বেশি উপকারী।
গবেষকরা দেখেছেন যে নারীরা প্রতিদিন ২.৫৫ শতাংশ বা তার চেয়ে কম ফল ও শাক-সবজি খেয়েছেন তাদের তুলনায় যারা ১১.৫ শতাংশ ফল এবং শাক-সবজি খেয়েছেন, তাদের স্তনের ক্যান্সারের ঝুঁকি ১১ শতাংশ কম ছিল। (এখানে পরিমাপ হিসেবে এককাপ কাঁচা শাক, কাঁচা বা রান্না করা আধাকাপ সবজি, কাটা বা রান্না করা ফলের আধ কাপ ধরা হয়েছে)।
বিভিন্ন ধরণের স্তন ক্যান্সারের মধ্যে ফল ও সবজি খাওয়ার উপকারিতায় পার্থক্য রয়েছে কিনা তা জানতে গবেষকরা টিউমার হরমোন রিসেপ্টরের স্থিতি এবং আণবিক সাব টাইপ দ্বারা একটি বিশ্লেষণ করেছিলেন। তারা দেখতে পেয়েছেন, ফলমূল ও শাকসবজি বেশি খেলে ইআর- নেগেটিভ, এইচআর ২ এবং বেসাল-জাতীয় টিউমারসহ আরও মারাত্মক টিউমারের ঝুঁকি অনেকটাই কমে।
যদিও প্রচুর ফলমূল এবং শাকসবজিযুক্ত ডায়েট অন্যান্য অনেক স্বাস্থ্য উপকারের সাথে সম্পর্কিত, তবু এই গবেষণার কারণে নারীদের ফল এবং শাকসবজি খাওয়ার আগ্রহ আরও বাড়িয়ে তুলতে পারে।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৩১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৪খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৫বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৮তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৯জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত