
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে চলতি বছরের আগস্টে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। এতে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেতা।
সৈয়দ আহমেদ শাওকী নির্মিত ওয়েব সিরিজে রহস্যময় এক কয়েদির চরিত্রে দেখা গেছে ‘মনপুরা’র সোনাইকে। হঠাৎ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন তিনি। যিনি কিনা বোবা এবং বধির। ইশারা ভাষায় মাধ্যমে জানান, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় ২৫০ বছর ধরে কারাগারে আছেন তিনি।
এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। ওয়েব সিরিজটির পার্ট ওয়ান দেখার পর সবার একটাই প্রশ্ন ছিল, কবে আসবে ‘কারাগার পার্ট টু’। গেল নভেম্বরের শুরুতে জানা গিয়েছিল, ডিসেম্বরের ১৫ তে মুক্তি পেতে যাচ্ছে ‘কারাগার পার্ট টু’।
তবে শনিবার (৩ ডিসেম্বর) জানা গেল, এক সপ্তাহ পিছিয়ে আসছে ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘কারাগার পার্ট টু’। একটি পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন এর অভিনেতা চঞ্চল চৌধুরী
ফেসবুকে এই অভিনেতা লেখেন, বিশ্বকাপ ফুটবলের কারণে কারাগার পার্ট টু আসছে এক সপ্তাহ পর, ২২ ডিসেম্বর, শুধুমাত্র হইচইতে।
এক সপ্তাহ পেছানোটা স্বস্তি দিচ্ছে না চঞ্চল চৌধুরীকে। তিনি লেখেন, এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।
সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৩ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৪হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৫পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৬কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৭জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৮রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৯মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১০পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত