
ফরিদপুরে জেলা বিএনপির নেতা কর্মীরা গ্রেপ্তার আতংকে অন্যত্র আশ্রয় নিয়েছে । এ পর্যন্ত ৯টি উপজেলার ভাঙ্গা ও আলফাডাঙ্গা উপজেলা ব্যতীত বাকি ৭টি উপজেলাতে মামলা হয়েছে নেতা কর্মীদের নামে । এ পর্যন্ত জেলায় ৭০/৭৫ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
ফরিদপুর শহরের শীর্ষ স্থানীয় সকল নেতা কর্মীরা এই মামলার আসামী হয়েছে বলে জানা গেছে । গ্রেপ্তার আতংকের বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন জানান , আগামী ১০ ই ডিসেম্বরের গণ সমাবেশকে বানচাল করার জন্য আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা , গায়েবী মামলা দিয়ে হয়রানীর শিকার করছে । এই মামলা দিয়ে আমরা যেন সমাবেশে যেতে না পারি সেই চেষ্টা চালাচ্ছে ।
তিনি আরো জানান , যত হামলা – মামলা ও নির্যাতন চালানো হোক না কেন আমরা পিছু হটবো না । ১০ ই ডিসেম্বরের গণ সমাবেশে দল ধরে যাবো এবং এ গণ সমাবেশকে সফল করে তুলবো ।
অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী জানান , বিএনপির নেতা কর্মীরা যেখানে সেখানে নাশকতা করার চেষ্টা চালাচ্ছেন এবং অনেক উপজেলায় এ ধরণের কর্মকান্ড করেছেন । যেখানে যেখানে নাশকতা কর্ম কান্ড চালিয়েছেন সেসকল থানায় মামলা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে ।
- ১প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর
- ২সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, ৫০ কারারক্ষীকে তলব
- ৩ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৬আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
- ৮ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৯গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ১০চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে





পাঠকের মতামত