
ভূমিহীনদের পুনর্বাসন, চাল,ডাল,আটা,তেল চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, শ্রমজীবী,গরীব মানুষের জন্য আর্মি রেটে রেশনের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল, সমাবশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ভূমিহীন ও গৃহহীন সংগঠন।
রংপুর প্রেসক্লাবের সামনে থেকে ভূমিহীনরা বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর কাচারী বাজারের সামনে সমাবেশ করে। ভূমিহীন ও গৃহহীন সংগঠনের নেতা হাবলু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু,সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু প্রমূখ।
বক্তারা বলেন, বাসস্থান মানুষের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র সে দায়িত্ব পালন না করে উল্টো রেলের ধারে খাসজমিতে যারা আছেন তাদেরকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে। সরকার ঘোষণা দিয়েছে কোন মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী বলেছেন কোথাও ভূমিহীনের খবর পেলে আমাদের জানাবেন। আমরা বাসস্থান ও কাজের ব্যবস্থা করবো। এখন হাজার হাজার ভূমিহীন পুনর্বাসনের দাবিতে আন্দোলন করছে।
কিন্তু সরকারের কোন উদ্যোগ চোখে পড়ে না। নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ ভীষণ সংকটে
পড়েছে। অবিলম্বে সকল খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে হবে এবং রেশনের ব্যবস্থা করতে হবে। ডিসেম্বরের মধ্যেই আবেদনকারী সকল ভূমিহীনের পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে আগামী ২৭ জানুয়ারি সংসদ অভিযান কর্মসূচি পালনের ঘোষণা দেন ভূমিহীন নেতৃবৃন্দ।
- ১জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ২লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৩আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৪আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৫পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ৬মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৭সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৮জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৯বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১০পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ১০কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান





পাঠকের মতামত