
বঙ্গে শীত জাঁকিয়ে পড়েনি। তবে, উত্তরের শৈলশহরগুলোর তাপমাত্রা এখন বেশ কম। কিছু কিছু শৈলশহর ইতিমধ্যেই বরফের সাদা চাদরে ঢেকেছে।
আপনিও নিশ্চয়ই প্ল্যান করছেন শীতের ছুটিতে পাহাড়ের দেশে বেড়াতে যাওয়ার? কিন্তু কোথায় যাবেন যদি ভেবে না পান, আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেবো যা অনেকেরই অজানা। পাহাড়ের কোলে এই সুন্দর গ্রামটি এবারের শীতের ছুটিতে প্রিয় ডেস্টিনেশন হয়ে উঠতে পারে। যেখানে গেলে আপনার মন মিশে যাবে পাহাড়ী ঝর্ণা ও নিস্তব্ধতার এক স্বর্গ রাজ্যের সাথে।
ছোট্ট এই গ্রামের নাম পাবং। কালিম্পং থেকে এই গ্রামের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। আর চারখোলে থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার মিটার উঁচু এই গ্রামের উচ্চতা। যদি ভিড় থেকে দূরে নিজের মতো করে সময় কাটাতে চান পাহাড়ের কোলে তাহলে এই শীতে একবার ঘুরে আসতেই পারেন পাবং থেকে। এই গ্রাম থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। এছাড়াও এখানকার রাস্তা, পাখিদের কিচমিচ, বাহারি গাছপালা আপনাকে এক মুহূর্তের জন্য মনে করিয়ে দেবে আপনি হয়তো পৌঁছে গিয়েছেন স্বপ্নের স্বর্গে।
এই গ্রাম থেকে অন্যান্য কিছু টুরিস্ট ডেস্টিনেশন, যেমন চারখোলে গ্রাম, লাভা, রিশপ, লোলেগাঁওতেও ঘুরে আসতে পারবেন। বাগডোগরা এই গ্রামটির নিকটতম বিমানবন্দর। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও এই গ্রামে যাওয়া যায়। বিমানবন্দর বা রেলওয়ে স্টেশনের সামনে থেকে গাড়ি ভাড়া করে আপনি সহজেই এই গ্রামে পৌঁছাতে পারেন।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত