প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২ ৩:৩০ পিএম

সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন গুণী অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। তার ডান পা মচকে গেছে এবং তিনি পিঠের নিচের অংশে আঘাত পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। বলেছেন গত কয়েক দিন আমি বিছানায় ছিলাম। সিঁড়ি থেকে পড়ে আমার ডান পা মচকে যায় এবং আমার পিঠের নিচের অংশে আঘাত পাই।

তিনি আরও যোগ করেন,যদিও ভাগ্যক্রমে কোনো কিছু ছিঁড়ে যায়নি বা ভাঙেনি। এখন একটু ভালো লাগছে। হাসপাতালে যাওয়ার পর এই আমার প্রথম বাইরে বের হওয়া। ভাবলাম আপনাদের সবাইকে জানাই।

পরে আরেকটি পোস্টে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই তারকা। লেখেন, আমার হৃদয়ে মায়াভর্তি এমন কিছু বন্ধু রয়েছে, আপনাদের শুভাশীষে আমি শিগগির সেরে উঠবো, সবাইকে অজস্র ভালোবাসা।

উল্লেখ্য, আশির দশকে সুবর্ণা মুস্তাফা নিজেকে বাংলাদেশের অন্যতম দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। দীর্ঘ ক্যারিয়ারে অনেক ভালো ভালো কাজ উপহার দিয়েছেন তিনি। তবে বর্তমানে ব্যস্ত সংসদ সদস্য হিসেবে।

 

শেয়ার

পাঠকের মতামত

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...