প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২ ৫:১৪ পিএম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন হাজারি গলির একটি স্বর্ণের দোকান থেকে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. আমির হোসেন চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নগরীর চান্দগাঁওয়ের ওয়াসা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানাধীন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, হাজারি লেনের উদয়ন জুয়েলার্সের লকার থেকে ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি ওজনের স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক শিবপদ ধর থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আজ ওয়াসা রোডের মোহরা এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে- একটি চায়ের দোকানের ক্যাশের ভেতরে লুকানো অবস্থায় ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

 

 

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...