
সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল গ্রামের পাশে লাল শাপলার বিকি বিল হাওর পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা হিসাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এটি উদ্বোধন করেন। এরপর তিনি উপস্থিত সবার সম্মুখে পর্যটকদের ভ্রমণের জন্য নতুন এলাকা হিসেবে সেখানে একটি সাইনবোর্ড টানিয়ে দেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, তাহিরপুর উপজেলাধীন বিশ্ব ঐতিহ্যের অংশ টাংগুয়ার হাওর, নয়নাভীরাম শহীদ সিরাজ লেক, বারেকের টিলা, যাদুকাটা নদী, শিমুল বাগান, প্রত্মতাত্তিক নিদর্শন হলহলিয়া জমিদার বাড়ির পাশাপাশি লাল শাপলার বিকি বিলটি পর্যটন সম্ভবনার নতুন মাত্রাযোগ করবে। এই বিকি বিলটি হলহলিয়ার চক ও দিঘলবাঁক মৌজার প্রায় ১৪.৯৫ একর জায়গা নিয়ে গঠিত।
কোনো রকম চাষাবাদ ছাড়াই ১৫-১৬ বছর যাবত প্রাকৃতিকভাবে এই বিলে লাল শাপলা ফুলের বিপুল সমারোহ ঘটে। বছরের ছয় মাস এই বিলে পানি থাকে বিধায় ছয় মাসই লাল শাপলার এই অপরুপ দৃশ্য দর্শনার্থীগণ উপভোগ করতে পারেন। ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত ফুটে থাকা শাপলাগুলো সবুজের মধ্যে লাল চাদরে ঢেকে রাখে যা এখানে ঘুরতে আসা ভ্রমণ পিয়াসিদের ভ্রমণের আনন্দে নতুন মাত্রা তৈরি করেছে। তিনি বলেন, ভবিষ্যতে এটি পর্যটনে আকর্ষণে নতুন সম্ভাবনাসৃষ্টি করবে এবং জেলা প্রশাসন বিকিবিল এর উন্নয়নসহ এলাকার রাস্তাঘাট উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবেন।
বিকি বিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ স্থানীয় বাসিন্দা সমাজ সেবক মাসুক মিয়া বলেন, জেলার তাহিরপুর উপজেলাধীন উত্তর বড়দল ইউনিয়নস্থিত বিকিবিলটি বাদাঘাট-একাতা বাজার-টেকেরঘাট রাস্তার কাশতাল গ্রামের পাশে অবস্থিত। কাশতাল, বরোখাড়া ও আমবাড়ি গ্রাম বিকি বিলটিকে তিনদিক থেকে ঘিরে রেখেছে যার পাশেই মেঘালয়ের সীমান্ত অবস্থিত।
তাহিরপুর এমনিতেই দেশি-বিদেশি হাজার হাজার পর্যটক প্রতিদিন টাগুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নীলাদ্রি), শিমুল বাগান, বারিক টিলা ও জাদুকাটা নদীর সৌন্দর্য দেখতে আসেন। কিন্তু বিকিবিল জুড়ে লাল শাপলার এমন সৌন্দর্য ছড়িয়ে আছে তা অনেকের নজরেই আসেনি। কয়েক দিন ধরে সাংবাদিকদের ব্যাপক প্রচারণায় মানুষ
বিকিবিলটি দেখতে আসছেন। জেলা প্রশাসক মহোদয় এখানে আসায় আরো আলোচনার সৃষ্টি হয়েছে। পর্যটন এলাকা ঘোষণা করায় ধন্যবাদ জানিয়ে তিনি জানান, আগস্ট থেকে নভেম্বর এই চার মাস মূলত লাল শাপলা থাকে। লাল শাপলার সৌন্দর্য দেখতে হলে সকালে আসতে হবে সবাইকে।
- ১ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৩গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৪ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৫৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৬ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৭দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ১০অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১০রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত