
আগামী ৬ ফেব্রুয়ারি চারহাত এক করতে যাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তবে একাংশের দাবি, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে নাকি এ ক্ষেত্রে নকল করছেন ‘শেরশাহ’ জুটি। যদিও এ বিষয়ে সিদ্ধার্থ কিংবা কিয়ারা কেউ-ই এখনও পর্যন্ত মুখ খোলেননি।
শোনা যাচ্ছিল, চণ্ডীগড়ের ‘দি ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টস’-এ বসতে চলেছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর। এই পাঁচতারা হোটেলে বিয়ে করেন রাজকুমার রাও ও পত্রলেখা। তবে না, চণ্ডীগড় নয়, বরং যুগলের পছন্দ রাজস্থান।
২০২১ সালে রাজস্থানের জোধপুরে বিয়ে করে প্রায় গোটা দেশে হইচই ফেলে দেন ভিকি-ক্যাট। এবার সেখানেই নতুন জীবনে পা রাখবেন সিদ্ধার্থ-কিয়ারা! শোনা যাচ্ছে, প্রাসাদের মতো বিলাসবহুল হোটেল জয়সলমের প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে। সেখানেই নিমন্ত্রিত হবেন অতিথিরা। যদিও নিমন্ত্রিতদের তালিকা এখনও প্রকাশ্যে আসেনি।
সূত্রের খবর, ৪ ফেব্রুয়ারি দুই তারকার পরিবারের সদস্য ও আমন্ত্রিতরা পৌঁছে যাবেন সেখানে। তার পর দু’দিন চলবে প্রাক্ বিবাহের অনুষ্ঠান। যেমন গায়েহলুদ, সংগীত-সহ অন্যান্য অনুষ্ঠান। এরপর বিয়ে।
দুই তারকার বিয়েতে নিরাপত্তারও দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। ৩ ফেরব্রুয়ারি থেকে কড়া নিরপত্তাবলয়ে মুড়ে ফেলা হবে হোটেল জয়সলমের প্যালেস। বিয়ের তিন দিন আগেই মুম্বাই থেকে নিরপত্তারক্ষীরা পৌঁছে যাবেন রাজস্থানে। ঠিক যেমনটা ভিকি-ক্যাট করেছিলেন। আঁটসাঁট নিরাপত্তা বলয়ে মুড়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল তাদের। সিদ্ধার্থ-কিয়ারাও বাড়তি সর্তকতা অবলম্বন করছেন।
- ১শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব
- ২মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই
- ৫সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী
- ৭একদিনে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু
- ৮পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
- ৯মাদারীপুরে শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ১০অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৫প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৬পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত