প্রকাশিত: জানুয়ারী ১, ২০২৩ ১:২২ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে নতুন বছরে ২৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলি চাইল্ড এভার কেয়ার স্কুল।

বেসরকারি এই প্রতিষ্ঠানটি প্লে বা নার্সারি শ্রেনী থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৫০শিক্ষার্থী নিয়ে শিক্ষকসহ ২২জন কর্মচারী নিয়ে এক যোগে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। আগামী ৩ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

রোববার সকালে বেসরকারি এই প্রতিষ্ঠাটি উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুল বারী সরকার। এসময় সকল শিক্ষার্থীদের হাতে নতুন বর্ষের নতুন বইও তুলে দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ শাহজালাল হোসেন, প্রতিষ্ঠানের সভাপতি সাবেক সহকারী শিক্ষক মোঃ আজমল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক হুমায়রা আক্তার, আয়ুব আলীসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।

 

 

শেয়ার

পাঠকের মতামত

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...