
স্যান্ডউইচ খেতে কে না পছন্দ করেন! স্কুলের টিফিন থেকে শুরু করে কর্মব্যস্ততার মাঝে ঝটপট ক্ষুধা মেটাতে স্যান্ডউইচ এর বিকল্প আরও কিছুতেই হয় না।
তবে চাইলে স্বাদ বদলাতে এবার ঘরে তৈরি করতে পারেন মুন স্যান্ডউইচ। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. পাউরুটি ৬ পিস
২. আলু সেদ্ধ ২টি
৩. ডিম সেদ্ধ ২টি
৪. মেয়নিজ আধা কাপ
৫. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
৬. বাটার/ঘি ২ টেবিল চামচ
৭. চানাচুর পরিমাণমতো ও
৮. সস ৪ টেবিল চামচ।
পদ্ধতি
পাউরুটি গোলাকার কিছু দিয়ে কেটে গোল করে নিতে হবে। প্যানে সামান্য ঘি/তেল দিয়ে সামান্য লালচে করে ভেজে নিতে হবে।অন্যদিকে আলু, ডিম, ধনেপাতা কুচি একসঙ্গে চটকে নিতে হবে। ভালোভাবে চটকে নিতে হবে যাতে আলু মিহি হয়ে যায়।এবার এই মিশ্রণের সঙ্গে মেয়নিজ মিশিয়ে চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মুন স্যান্ডউইচ এর ভেতরের ফিলিং।গোল পাউরুটির টুকরোগুলো মাঝখানে কেটে ২ ভাগ করতে হবে। এবার এক পিসের উপর ভালো করে ফিলিংটা দিয়ে উপরে আরেক পিস পাউরুটি দিয়ে হালকাভাবে চেপে দিন। এভাবে করে ৩পিস পাউরুটি একসঙ্গে জোড়া লাগাতে হবে।স্যান্ডউইচের পাশে ফিলিং দিয়ে জোড়াটা ঢেকে দিতে হবে। এবার গোলাকার পাশ সসের উপর গড়িয়ে চানাচুর এর উপর গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুন স্যান্ডউইচ।
- ১এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ফনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ইস্টার্ণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮নিটল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৭জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত