
আমাদের মাঝে অনেকেই আমরা রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি। অনেক সময় সিলিন্ডার বিস্ফোরনের কারনে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। কিছু নিয়ম মেনে চললে এমন দুর্ঘটনার আশঙ্কা অনেকাংশে কমে যায়। জেনে নিন কীভাবে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা এড়াবেন।
১. এলপিজি সিলিন্ডার খাড়াভাবে দাঁড় করিয়ে রাখুন। কোনোভাবেই উপুড় বা কাত করে রাখবেন না। আরেকটি দিক খেয়াল রাখবেন, সিলিন্ডারট যেন আশেপাশের কোনো কিছুর সাথে ধাক্কা না খায়।
২. সিলিন্ডার সমতল জায়গায় রাখুন।
৩. সিলিন্ডার থেকে চুলার দূরত্ব কমপক্ষে ছয় ইঞ্চি হতে হবে। এজন্য সিলিন্ডারটি লম্বা পাইপের সাহায্যে চুলা থেকে দূরে স্থাপন করতে হবে।
৪. পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করতে পারে এমন জায়গায় সিলিন্ডার রাখতে হবে। তবে সরাসরি সূর্যের আলো পড়ে-এমন জায়গায় রাখবেন না।
৫. সিলিন্ডার যেখানে স্থাপন করা হবে সেখানকার একটি জানালা সব সময় খোলা রাখার চেষ্টা করুন।
৬. গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় অবশ্যই চুলা বন্ধ রাখতে হবে।
৭. সিলিন্ডারের ওপরে কিছু রাখবেন না।
৮. রান্না শুরু করার আধ-ঘণ্টা আগে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিন। রান্না শেষে চুলার নব ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটর সুইচ বন্ধ করতে হবে।
সতর্কতা: যদি ঘরের ভেতরে গ্যাসের গন্ধ পাওয়া যায় তাহলে জানালা দরজা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে ডিলারদের সঙ্গে যোগাযোগ করুন। সিলিন্ডারের রেগুলেটর স্পর্শ করবেন না, এমনকি এর আশেপাশে মোবাইল ফোনও অন বা অফ করা যাবে না। এলপিজি পূর্ণ সিলিন্ডার সাইকেল কিংবা মোটরসাইকেলে বহন করবেন না। এতে ভারসাম্য নষ্ট হবে। এছাড়া বছরে কমপক্ষে একবার গ্যাস সিলিন্ডার এবং এর সঙ্গে ব্যবহার করা হয় এমন সামগ্রীর ডিস্ট্রিবিউটর বা সরবরাহকারীকে দিয়ে পরীক্ষা করিয়ে নিতে হবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাতের কাছে নিরাপত্তামূলক যন্ত্রপাতি রাখতে হবে। যেমন- গ্যাস ডিটেক্টর এবং ফায়ার এক্সটিঙ্গুইশার রাখুন। হাতের কাছে কম্বলের মতো মোটা কাপড়ও রাখতে পারেন।
বিএইচ
- ১এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ২বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৩যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৪শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৭একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৯শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি





পাঠকের মতামত