
মাছে-ভাতে বাঙালির খাবারে নতুনত্ব যোগ হয়েই চলছে। মাছ নানাভাবে খেতে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। বিশেষ করে জনপ্রিয়তা পেয়েছে রেস্টুরেন্টের ফিশ ফ্রাই। এবার বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। রইল রেসিপি।
উপকরণ: ভেটকি মাছ ফিলে-দুই পিস, পাতি লেবুর রস- পরিমাণমতো, ধনিয়াপাতা বাটা- এক চামচ, আদা ও রসুন বাটা- এক চামচ, মরিচ বাটা-আধা চামচ, গোলমরিচের গুঁড়া-সামান্য পরিমাণ, লবণ-স্বাদমতো, কাঁচা ডিম- একটা, কর্নফ্লাওয়ার- এক চামচ, বিস্কুটের গুঁড়া-পরিমাণমতো ভাজার জন্য-তেল।
প্রণালী:
মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নিন। এবার পাতিলেবুর রস, নুন এবং গোলমরিচ মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট পর্যন্ত। এরপর সব বাটা মশলা ভালো করে মিশিয়ে দিন ঐ ফিলে দুইটির মধ্যে। এই ভাবে ম্যারিনেট করে রেখে দিন অন্তত দুই ঘণ্টা পর্যন্ত। একটা বাটিতে কাঁচা ডিম ফেটিয়ে নিন। তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিন। আবারো ভালো করে ফেটিয়ে নিন। দেখবেন ডিমের মধ্যে যেন কোনো দলাপাকানো না থাকে। ম্যারিনেট করা ঐ মাছের ফিলেগুলো ডিম ও কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে তুলে নিন। আগে থেকে বিস্কুটের গুঁড়া রেখে দিন একটা বড় পাত্রে। মাছের ফিলেটা বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিন। এই ভাবে দুপিঠ কোটিং করে নিন। টাইট করে কোড করবেন যাতে কড়াইতে দিলে খুলে যেন না যায়।
কড়াইতে তেল ভালো করে গরম করে নিন। এবার তাতে ফিলেগুলো ভেজে নিন। সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এবার কাসুন্দি, গ্রিন চাটনি অথবা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন।
- ১পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ২সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৩বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৪টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৫নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৬রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৭চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৮দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ৯নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত