
নতুন বর কিংবা বউকে আপ্যায়নে মুরগির টুকরা রোস্টের জনপ্রিয়তা আছে। বিশেষ করে দুপুরের খাবার আয়োজন জমজমাট করে তুলতে এই রেসিপি রাখতে পারেন। রইল রেসিপি।
উপকরণ: মুরগি- এক কেজি, পোস্তদানা বাটা অথবা কাজু বাদাম- এক টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা- প্রয়োজন মতো, জর্দার রং- এক চিমটি, তেল- সিকি কাপ, পেঁয়াজ বাটা- দুই টেবিল চামচ, আদা বাটা- এক টেবিল চামচ, রসুন বাটা- এক চা চামচ, লবণ- স্বাদ মতো, কাঁচামরিচ- পাঁচটি, গোলমরিচ গুঁড়া- এক চা চামচ, তেজপাতা- একটি, এলাচ- একটি, দারুচিনি- এক টুকরা, লবঙ্গ- তিনটি,টমেটো সস- এক টেবিল চামচ, টক দই- আধা কাপের কম, দুধ- আধা কাপ, চিনি- এক চা চামচ, কেওড়া জল- এক টেবিল চামচ, গাওয়া ঘি- এক চা চামচ।
প্রণালী: মুরগি চার টুকরা করে কেটে নিন। ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল বা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিন রোস্টের টুকরা। সামান্য লবণ ও জর্দার রং একসঙ্গে মিশিয়ে মাংসের টুকরা মেখে নিন। এরপর একটি পাত্রে তেল গরম করে মাংসের টুকরাগুলো সোনালি করে ভেজে নিন মাংস। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, গোলমরিচ গুঁড়া, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, টমেটো সস ও টক দই একসঙ্গে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তার তেল ও রোস্ট ভাজার তেল একসঙ্গে মিশিয়ে নিন। দুই তেলের মিশ্রণে মসলা মিশ্রণটি দিয়ে কষিয়ে নিন ভালো করে। চুলার আঁচ মাঝারি রাখুন। কষানো মশলায় ভেজে রাখা রোস্টের টুকরা দিয়ে আরো কয়েক মিনিট কষান। সামান্য পানি দিয়ে প্যান ঢেকে রাখুন ১০ মিনিট। এরপরে দুধের সঙ্গে এক চা চামচ পোস্তবাটা মিশিয়ে প্যানে ঢেলে দিন। চিনি ও কাঁচামরিচ দিয়ে নেড়ে দিন। আরো ১০ মিনিট ঢেকে রাখুন প্যান। চুলার জ্বাল একদম কমিয়ে দিতে হবে। কেওড়া জল ও ঘি দিয়ে নেড়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন গরম পোলাওয়ের সঙ্গে।
- ১আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই
- ২রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ৩দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ৪সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি
- ৫দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ৬চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৭রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৮জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৯কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত