
ইফতারের আয়োজনে অনেক ধরনের খাবার থাকে। সেসব খাবার তৈরি করতে গিয়ে অনেকটা সময় চলে যায়। এদিকে রোজা রেখে এতসব খাবার তৈরি করতে যাওয়া কষ্টকরও। তাই সবচেয়ে ভালো হয় আগে থেকে কিছু খাবার তৈরি করে ফ্রোজেন করে রাখলে। আজ চলুন জেনে নেওয়া যাক ইফতারের জন্য ফ্রোজেন চিকেন পটেটো চপ তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
মুরগির বুকের মাংস- ২ কাপ
আলু- ৬-৭টি
পেঁয়াজ কুচি- দেড় কাপ
আদা বাটা- ২ চা চামচ
রসুন বাটা- ২ চা চামচ
কাঁচা মরিচ কুচি- ২টি
গরম মসলা গুঁড়া- দেড় চা চামচ
জিরা বাটা- ২ চা চামচ
গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ
তেল- পরিমাণমতো
ডিম -২টি
টোস্টের গুঁড়া ও লবণ- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
আলু সেদ্ধ করে তার সঙ্গে পরিমাণ মতো লবণ, গোল মরিচের গুঁড়া ও গরম মসলা গুঁড়া দিয়ে মেখে নিন। পুর তৈরির জন্য একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করুন। এবার রসুন, আদা বাটা, গরম মসলা, জিরা বাটা দিয়ে ভুনা করে নিন। এবার তাতে ছোট করে কাটা মাংস দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। এরপর আলুর মিশ্রণের ভেতর পুর ভরে গোল গোল বলের মতো তৈরি করে নিন। ডিম ফেটিয়ে তার মধ্যে বলগুলো চুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিন। এবার একটি বড় ট্রেতে বলগুলো একটু ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে রাখুন অন্তত ঘণ্টা দুয়েক। এরপর বের করে এয়ার টাইট বক্সে সংরক্ষণ করুন। ভাজার আগে আগে বের করে ডুবো তেলে ভেজে নিলেই খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন পটেটো চপ।
- ১নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ২রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৩চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৪দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ৫নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৯ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
- ১০লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত