
জিও ব্যারেন্টেসের জাহাজ ৮৫ জন অভিবাসীকে উদ্ধার করেছে। মানবিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারের (এমএসএফ) কেন্দ্রে ওই ৮৫ জন অভিবাসীকে নিয়ে যাওয়া হয়।
সোমবার ভোরে ভূমধ্যসাগরে দুর্দশাগ্রস্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। অভিবাসীদের জাতীয়তা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
এমএসএফ জানিয়েছে, লিবিয়া উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ডুবে গিয়েছিল নৌকাটি। জিও ব্যারেন্টস অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজে থাকা দলটি ৪১ জনকে উদ্ধার করে।
এরপর ইতালি কর্তৃপক্ষের অনুরোধে পরে জিও ব্যারেন্টস আরও ৪৪ জনকে সেই জাহাজে জায়গা দেয়। প্রথমে একটি বাণিজ্যিক জাহাজ এই ৪৪ জন অভিবাসীকে উদ্ধার করেছিল। এরপর জিও ব্যারেন্টস ইতালির নির্দেশে ট্যারান্টোর দক্ষিণ বন্দরে যাত্রা করবে। প্রায় দুই দিন লাগবে সেখানে পৌঁছাতে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক লাখ চার হাজার অভিবাসী নৌকায় চেপে সে দেশে পৌঁছেছিল। তাদের মধ্যে অনেকে নিজেরাই নৌকা নিয়ে এসেছেন। বিপজ্জনক সমুদ্রপথে লিবিয়া, তিউনিশিয়া হয়ে ইতালি পৌঁছেছেন তারা।
রোমের ডানপন্থি সরকার এই আগমন সীমিত করতে চায়। দাতা সংস্থাগুলো অভিবাসীদের উদ্ধার অভিযানে সাহায্য করে। এনজিওগুলোর এই জাতীয় আচরণে সরকার অসন্তুষ্ট।
ভূমধ্যসাগরে বেসরকারি সংস্থার বিভিন্ন জাহাজের উদ্ধার অভিযান নিয়ে নতুন এক ডিক্রি জারি করেছে ইতালি। নতুন এই ডিক্রিতে বলা হয়, কোনো উদ্ধারকারী জাহাজ একই সময়ে সমুদ্রের একবারের বেশি অভিযান পরিচালনা করতে পারবে না। একবার উদ্ধার কার্যক্রম শেষ হলে সাগরে নতুন কোনো নতুন উদ্ধার অভিযানে না গিয়ে প্রথমে জাহাজটিকে নির্ধারিত বন্দরে ভিড়তে হবে।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত