
যুক্তরাষ্ট্রের ৪১ সাবেক কূটনীতিক ও সেনা কর্মকর্তা ইরানের পরমাণু সমঝোতায় ফিরে যেতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন।
তারা চিঠিতে বলেছেন, আমেরিকাকে অবিলম্বে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেওয়ার জন্য বাইডেন প্রশাসনের উচিত সর্বোচ্চ চেষ্টা চালানো। খবর স্পুটনিকের।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করলেও ২০১৮ সালে তার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নিয়ে যান।
প্রেসিডেন্ট বাইডেন গত বছরের নভেম্বরের নির্বাচনের আগে প্রচারণায় একাধিকবার আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতাগ্রহণের পর তিনি এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পরিকল্পনা পেশ করেননি।
অবশ্য তিনি জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার ব্যাপারে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি ক্ষমতাগ্রহণের দিনই পূরণ করেছেন।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসার জন্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।
পরমাণু সমঝোতায় ৩ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা থাকলেও সম্প্রতি ইরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে।
- ১বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ২জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ৬আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭ঢাকা ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা
- ৯সিরাজগঞ্জে তাঁত শ্রমিক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ১০ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা





পাঠকের মতামত