
মালয়েশিয়ায় অভিবাসী কর্মীর অধিকার নিশ্চিত করার বিষয়ে বিগত যে কোনো সময়ের তুলনায় বর্তমানে এনজিওগুলো বেশ সোচ্চার। মালয়েশিয়ান বার কাউন্সিলসহ যেসব এনজিও শ্রমিকের অধিকার নিয়ে কাজ করছে তাদের মধ্যে অন্যতম এনজিও তেনাগানিতারের নির্বাহী পরিচালক গ্লোরেন দাস অভিবাসী শ্রমের জন্য জাতীয় ব্যাপক নীতি বাস্তবায়নের জন্য সরকার ও নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গ্লোরেন বলেন, যদিও শ্রম আইন অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দেয়, তবে এ আইন প্রয়োগ শিথিল এবং কখনো কখনো অস্তিত্বহীন।
শুক্রবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার সংবাদ মাধ্যম এফএমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্লোরেন বলেন, যতক্ষণ পর্যন্ত একটি ব্যাপক নীতি কার্যকর করা না হয়, ততক্ষণ পর্যন্ত অভিবাসী শ্রমিকদের শোষণ করা অব্যাহত থাকবে এবং তাদের অধিকার সুরক্ষিত হবে না।
অনেক অভিবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রের বিরোধগুলি সমাধান করার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম নেই। কারণ তারা ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়।
সে ক্ষেত্রে তিনি বলেন, এনজিওগুলো মনিটরিং, কর্মীদের অভিযোগ পরিচালনা, শ্রমিকদের অধিকার বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা এবং নির্যাতিত শ্রমিকদের আশ্রয় দিতে পারে।
তিনি উদাহরণ হিসেবে বলেন, চলতি মাসের শুরুর দিকে গেন্টিং হাইল্যান্ডে প্রায় ২০০ অভিবাসী শ্রমিক ধর্মঘটে গিয়েছিলেন। যার ফলে উসকানি দেওয়ার জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।
মজুরি ও কাজের সময় নিয়ে শ্রমিকরা অসন্তুষ্ট। বঞ্চিত বা শোষণের শিকার হলেও সম্মিলিত প্রতিবাদ করার কোনো অধিকার তাদের নেই স্বীকার করে মিস্টার দাস বলেন, যে নন-ইউনিয়ন সদস্যদের জন্য ধর্মঘট বেআইনি কিন্তু অভিবাসী শ্রমিকরা জেনেশুনে আইন ভাঙতে চাইবে না।
নর্থ সাউথ ইনিশিয়েটিভ এনজিওর আদ্রিয়ান পেরেইরা বলেন, তিনি বিশ্বাস করেন, শ্রমিকদের ধর্মঘটে যাওয়ার প্রয়োজন ছাড়াই লেবার অফিস দ্বারা সমস্যাটি আরও ভালভাবে পরিচালনা করা উচিত ছিল।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত