
শীত মানেই বাহারি পিঠা-পুলির আয়োজন। এরই মধ্যে প্রতিটি ঘরে ঘরেই শুরু হয়ে গেছে বাহারি সব পিঠার উৎসব। বাহারি সব পিঠার মধ্যে একটি হলো বকুল পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। এই শীতের বিকেলে বকুল পিঠা বানিয়ে নিতে পারেন সহজেই। চলুন তবে জেনে নেয়া যাক বকুল পিঠা তৈরির রেসিপিটি-
উপকরণ: কোড়ানো নারিকেল, গরুর দুধ, চিনি, তেজপাতা, দারুচিনি, এলাচ, কিচমিচ, লং ফড়িং ও ময়দা।
প্রণালী: প্রথমে একটা পাত্রে পরিমাণমতো গরুর দুধ নিন। দুধের মধ্যে দারুচিনি, তেজপাতা, এলাচ, কিচমিচ ও পরিমাণমতো চিনি দিয়ে সামান্য ঘন করে আঁচ দিন। দুধ ঘন হয়ে এলে চুলার আঁচ কমিয়ে মৃদু মৃদু তাপে দুধের পাত্রটি চুলার ওপর রেখে দিন বা চুলা থেকে নামিয়েও রাখতে পারেন।
অন্য পাত্রে সামান্য তেল দিয়ে তেলের ওপর দুইটা তেজপাতা, দারুচিনি এলাচ ও লং ফড়িং ছেড়ে দিন। তারপর কোড়ানো নারিকেল ও পরিমাণমতো চিনি দিয়ে নাড়তে থাকুন। নারিকেল নাড়তে নাড়তে আঠা আঠা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। আরেকটি পাত্রে পরিমাণমতো ময়দা ঘন করে গুলিয়ে রাখুন।
তারপর পাত্রে পরিমাণমতো তেল দিয়ে চুলার আঁচ দিতে থাকুন। এখন জ্বালানো নারিকেল হাত দিয়ে গোল গোল চ্যাপ্টা করে চপের মতো করে গুলানো ময়দার প্রতিটি নারিকেলের চপগুলো ময়দার মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দিন বাদামি রঙে পিট অপিট ভেজে ঘন করা দুধের মধ্যে ছেড়ে দিন। এক ঘন্টা পর দুধের পাত্রের ঢাকনা খুলে দেখবেন পিঠাগুলো দুধে ভিজানোর জন্য ফুলে ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল দারুন স্বাদের বকুল পিঠা।
- ১যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ২আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৩দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৪ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৫হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৬সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৭১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৮দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৯জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত