
কেকের নাম শুনলে প্রত্যেকেরই জিভে জল আসে! বিশেষ করে তা যদি হয় চকোলেটের, তাহলে তো কথাই নেই! রাত-বিরেতে হঠাৎ চকোলেট কেক খাওয়ার ইচ্ছে হতেই পারে। কিন্তু ইচ্ছে হলেই যে হাতের কাছে পাওয়া যাবে, তা নয়। তবে মন খারাপের কিছু নেই! বাড়িতে মাত্র ৩ মিনিটেই তৈরি হয়ে যাবে আপনার পছন্দের কেক। তাও আবার সামান্য কয়েকটা উপকরণ দিয়েই। দেখুন কী ভাবে বানাবেন চকোলেট মগ কেক-
চকোলেট মগ কেক তৈরির উপকরণ
২ টেবিল চামচ কোকো পাউডার
১ টেবিল চামচ চকোলেট চিপস
১/৪ কাপ ময়দা
স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো
আধ চা চামচ বেকিং পাউডার
১/৪ কাপ দুধ
মাখন পরিমাণমতো
১/৪ চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট
চকোলেট মগ কেক তৈরির পদ্ধতি
১) একটা বড় ওভেন প্রুফ কফি মগ নিয়ে তার গায়ে ভালো করে মাখন লাগিয়ে রাখুন।
২) বাটিতে কোকো পাউডার, ময়দা, চিনির গুঁড়ো, বেকিং পাউডার, দুধ, ভ্যানিলা এক্সট্র্যাক্ট ভালো করে মিশিয়ে নিন। এমন ভাবে মেশাবেন যেন দলা পাকিয়ে না থাকে।
৩) তারপর এই মিশ্রণটি কফি মগে ঢেলে দিন। কিন্তু পুরো ভর্তি করবেন না। ওপর থেকে চকোলেট চিপস ছড়িয়ে দেবেন।
৪) বেক করতে দেওয়ার আগে মাইক্রোওয়েভ ওভেন ৫ মিনিট প্রি-হিট করে নেবেন।
৫) এবার ৯০ সেকেন্ড কাপটি মাইক্রোওয়েভ ওভেন রাখুন।
৬) বেক হয়ে গেলে খুব সাবধানে কফি মগটি বের করুন মাইক্রোওয়েভ থেকে।
৭) একটু ঠান্ডা হলে উপর থেকে চকোলেট সস এবং চকোলেট চিপ্স ছড়িয়ে পরিবেশন করতে পারেন।
- ১শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ২ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৫একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৬ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৭লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত