প্রকাশিত: জুন ১৫, ২০২৩ ৬:২৭ পিএম , আপডেট: জুন ১৫, ২০২৩ ৬:২৮ পিএম

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা সেতুর পশ্চিমপাড় ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে বৃহস্পতিবার সকালে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও শিশু কণ্যাসহ ৩ জন নিহত হয়েছে।এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

নিহতরা হলো- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জগইল গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী চাঁন বানু (৫০), সিরাজগঞ্জ শহরের ফজল খান রোডের রীপন শেখের স্ত্রী জলি আক্তার (২৫) ও তার ৭ মাস বয়সি মেয়ে নিহাল।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী যাত্রীবাহী একটি লোকাল বাস বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উল্লেখিত স্থানে বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে। এতে চাঁন বানু ঘটনাস্থলেই মারা যায় এবং মা ও শিশু কণ্যা গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ও আশংঙ্কা জনক অবস্থায় মা জলি ও শিশুকণ্যা নিহালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মা ও শিশু কণ্যার মৃত্যু হয়েছে। তবে বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...