
দেশে সম্প্রতি মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম (এমআইএসসি) নামে নতুন একটি মারাত্মক রোগের সংক্রমণ দেখা দিয়েছে। এর সংক্রমণের মূল কারণ করোনাভাইরাস। শিশু-কিশোররা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে।
উচ্চমাত্রার জ্বর এই রোগের প্রধান লক্ষণ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষায় কোনো জীবাণুর অস্তিত্ব পাওয়া যায় না।
এই রোগে আক্রান্ত হলে এমআইএসসি আক্রান্ত শিশুর রক্তপ্রবাহ কমে যায়। এতে হার্ট, কিডনি, ফুসফুস ও যকৃতের মতো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে তাকে মৃত্যুমুখে ঠেলে দিতে পারে। এমন সব তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, ২৬ এপ্রিল যুক্তরাজ্যে প্রথম এমআইএসসি রোগটি ধরা পড়ে। এর সংক্রমণ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ভারতে দেখা গেছে।
১৫ মে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সাড়ে তিন মাস বয়সী এক নবজাতকের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। মূলত করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কোনো শিশু এলে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশে এ পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে ১৫টি শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।
এভারকেয়ার হাসপাতালের কনসালট্যান্ট (ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি) ডা. তাহেরা নাজরীন বলেন, এমআইএসসি রোগে আক্রান্ত শিশুদের প্রধান লক্ষণ– তীব্র জ্বর, ডায়রিয়া, পেটব্যথা, বমি, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা, খাবারে অনীহা, চোখ-ঠোঁট ও জিহ্বা লাল হয়ে যাওয়া। জ্বরের পর এসব লক্ষণ একই সঙ্গে বা একটি-একটি করে দেখা দিতে পারে।
তিনি বলেন, এতে শিশুদের হার্টঅ্যাটাক হতে পারে। এমনকি নিম্নরক্তচাপ সৃষ্টি হতে পারে। সঠিক সময়ে হাসপাতালে আনা না হলে রোগীর মারাত্মক সংক্রমণ দেখা দিতে পারে। এমনকি নিবিড় পরিচর্যাকেন্দ্র বা আইসিইউতে নিতে হতে পারে।
- ১গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: খেলাফত মজলিস
- ২চব্বিশের চেতনা থাকলে হাসিনা দেশে আসতে পারবেন না : মীর হেলাল
- ৩চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৪লোডশেডিংয়ের জন্য দায়ী বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থা
- ৫জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
- ৬জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
- ৭বর্ণাঢ্য আয়োজনে ইবিতে জুলাই আন্দোলনের ২য় বার্ষিকী পালন
- ৮ওমোডা-জাইকু গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- ৯চাঁদপুর-রায়পুর সড়কে এপ্রোচ ধস, দ্রুত সংস্কার শুরু সওজের
- ১০নতুন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৬বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৭কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৮সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৯আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ১০যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার





পাঠকের মতামত