প্রকাশিত: জুলাই ২১, ২০২৩ ৫:৩০ পিএম

উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করার লক্ষ্যে দীর্ঘ একযুগেরও বেশি সময় পর চিলমারীতে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (২২ জুলাই) বেলা ১২ টার দিকে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. জাফর আলী।

সম্মেলন উদ্বোধন করবেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন নয়ন। এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা উপজেলার শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।

সম্মেলনকে ঘিরে চিলমারী উপজেলা ছাত্রলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা উজ্জিবীত হয়েছেন। এই উপজেলায় সবশেষ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়েছিল ২০২০ সালে।

সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটিতে আসবে নতুন নেতৃত্ব। পদপ্রত্যাশীরা পদ পাওয়ার দৌড়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রলীগের শীর্ষস্থানীয় নতুন নেতৃত্ব বাছাই করবেন জেলা ছাত্রলীগের নেতারা। এছাড়াও দলের প্রতি অনুগত, কর্মীবান্ধব, চারিত্রিক মাধুর্যতা, সৎ, যোগ্য ও মেধাবীদের হাতে ছাত্রলীগের পরবর্তী নেতৃত্ব তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দলের হাইকমান্ড।

উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম আহবায়ক শাহাজান আলী বলেন, একযুগেরও বেশি সময় পর এমন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যেশ্যে এ সম্মেলন হবে।

উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক বদিউজ্জামান বদরুল বলেন, এর আগে সবশেষ ২০২০ সালে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়েছিল। কিন্তু এভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল একযুগ আগে। দীর্ঘসময় পর এমন সম্মেলন হওয়ায় সবাই খুশি। আর অনেক প্রার্থী রয়েছেন পদপ্রত্যাশি। তবে সকলের সহযোগীতায় জেলা কমিটির নেতৃত্ববৃন্দ যাচাই বাচাই করে যোগ্যতার ওপর ভিত্তি করে নতুন কমিটি গঠন করবেন বলে আশাবাদী তিনি।

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...