
আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই শুক্রবার ঢাকায় সমাবেশ ডেকেছে। তারা যথাক্রমে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ও নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে।তবে পুলিশের পক্ষ থেকে দুই দলকেই মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আগামী ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স ব্যবস্থা করতে পারলে দুই দলই তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি পেতে পারে।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না।
এদিকে রাজধানীতে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশস্থল নিয়ে এখনো শঙ্কা কাটেনি। বিএনপিকে গোলাপবাগ মাঠ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে আগারগাঁও মাঠে ডিএমপি সমাবেশ করার পরামর্শ দিলেও তাতে রাজি নয় দুই দল।
বিএনপি নয়াপল্টনে আর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশের ঘোষণা দিয়েছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে।
বিকাল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেই সংবাদ সম্মেলনে দুই দলের সমাবেশের অনুমতির বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিপি/এএস
- ১হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ২শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৩হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ১০ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৬ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৭অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত