চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার উদমদী এলাকার আটটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে নির্মাণাধীন ...

চাঁদপুরে সরকার নিবন্ধিতি প্রথম প্রশিক্ষণ বেইজড নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ১০ জন শিক্ষার্থীকে ফ্রিতে পিৎজা তৈরির বেসিক প্রশিক্ষণ দেয়া হয়।
বিজয়ী’র উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ১২ আগষ্ট শনিবার সকাল ১১ টায় চাঁদপুর পুরাণবাজারে অবস্থিত বিজয়ী’র কার্যালয়ে নারীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই প্রশিক্ষণ প্রদান করেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। সার্বিক সহযোগিতায় ছিলেন বিজয়ী এর সদস্য জান্নাতুল মরিয়ম জিদনী।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিজয়ী’র সদস্য জান্নাতুল মরিয়ম জিদনী, সীমা খান, মরিয়ম আজার, সেলিনা আক্তার, জেনী আক্তার, উম্মে কুমকুম, ফাতেমা বিনতে খান, সুমাইয়া মুসকান,আফরোজা আক্তার, আসমা আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বিপি/এএস

পাঠকের মতামত