
টাঙ্গাইলে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রোববার সকাল পর্যন্ত এ নিয়ে জেলায় মোট ৯৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলো। আক্রান্তরা জেলা শহরের হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এদিকে ডেঙ্গু জেলা শহরের বাইরে গ্রাম অঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১ জন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ১৯ জন, নাগরপুরে ৯ জন, কালিহাতীতে ৩ জন, মধুপুরে ৪ জন এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৫০ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ৮২৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন রোগী। মোট মৃত্যুবরণ করেছেন ১ জন।
তিনি আরও বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
- ১উত্তরা ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ২পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩এনসিসি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪সিকদার ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৫মেঘনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৬প্রাইম ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৭বার্জার পেইন্টসের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯বাটা সু’র বোর্ড সভা ২৭ জুলাই
- ১০ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৬এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৯কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ১০অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ





পাঠকের মতামত