প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩ ৫:০৪ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরে বাস চাপায় সায়মন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামদাশ মুন্সির হাটের দক্ষিণ পাশে পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়মন কালীপুর ইউনিয়নের বাঘগোইন্যা এলাকার আব্দুল শুক্কুরের ছেলে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন জানান, মাইটপাড়া এলাকার একটি ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সায়মন নামে এক যুবক। তার সাথে বাইকে আরও দু’জন আরোহী ছিল। রামদাশ মুন্সিরহাটের দক্ষিণ পাশে পিএবি সড়কে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে সায়মনের মৃত্যু হয়।

 

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...