
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরণে শাহরাস্তি উপজেলার টামটা উঃ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় গত মঙ্গলবার বিকালে টামটা উঃ ইউনিয়ন হোসেনপুর বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে শোক দিবসের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, টামটা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী।
হোসেনপুর বাজার মসজিদ মাঠে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হোসেন মীরের সঞ্চালনায় টামটা উঃ ইউনিয়ন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সাহাদাত হোসেন সাদু, উপজেলা আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন জুয়েল, হুমায়ুন কবির হিরু, মীরু, মহসিন পাটোয়ারী, লিটন রায় চৌধুরী, রফিকুল ইসলাম রকি, আলমগীর হায়দার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডাঃ কামাল,হাজী ছেফায়েত উল্লাহ,রহিম স্বর্নকার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, ফারুক আহমেদ, উপ সম্পাদক মাজারুল ইসলাম বাবলা, সুমন দর্জি, সদস্য সুমন মিয়াজী, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান পলাশ, সাজ্জাদ হোসেন সুজন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ ও অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পেশার নেতৃবৃন্দ প্রমুখ।

শোক সভা শেষে বাদ মাগরিব বাজার মসজিদের খতিব আলহাজ্ব আবুল হাসেম জিহাদী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এছাড়াও ইঞ্জি. হোসেন দিনের শুরুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ সহ ধানমন্ডি ৩২ নাম্বারে পুষ্পস্তবক অর্পণ করেন, বেলা ১২ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত