এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ এবং মসৃণ, টেকসই ...

হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধও হন।
স্থানীয়রা জানায়, দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই এলাকায় একটি বিস্ফোরণের আওয়াজ হওয়ায় পুলিশ মানববন্ধনে বাধা দেয়। এ নিয়ে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপি নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এম জি

পাঠকের মতামত