প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩ ৪:০২ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আ. রশিদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু রশিদ ওই এলাকার দিনমজুর সাবিরুল ও মালেকা খাতুন দম্পতির ছেলে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিল। সকলের অজান্তে কোন এক সময় শিশু রশিদ বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে ছেলেকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যরা।

পরে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...