প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩ ৪:৪৫ পিএম

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দ্বৈত নাগরিকত্বের বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেয়েছেন। দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা তাঁর রিটটি আজ সোমবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর ও বিচারপতি মো. বশিরউল্লাহর হাইকোর্ট বেঞ্চ গ্রহণ করায় প্রার্থিতা ফিরে পেলেন সাদিক।

জেষ্ঠ্য আইনজীবী খুরশীদ আলম খান আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে সাদিক আব্দুল্লাহর নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।’

এদিকে রিটা‌র্নিং কর্মকর্তা বল‌ছেন, ইসির নি‌র্দেশনা না পে‌লে সা‌দিক‌ আব্দুল্লাহকে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে না।  রিটা‌র্নিং কর্মকর্তা ব‌রিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম ব‌লেন, ‘উচ্চ আদাল‌তের নি‌র্দেশে স্বতন্ত্র প্রার্থী সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ প্রার্থিতা ফি‌রে পে‌য়ে‌ছেন ব‌লে তাঁর সমর্থকরা দাবি ক‌রে‌ছেন। তবে আদাল‌তের আদেশ সংক্রান্ত কোনো কাগজ তাঁরা দেখা‌তে পা‌রেন‌নি।

এ ছাড়া ইসির নি‌র্দেশনা ছাড়া প্রার্থী‌কে প্রতীক দেওয়া যা‌চ্ছে না।’ এর আগে গত ১৫ ডিসেম্বর সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন আপিল শুনানিতে এই রায় দেন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী কর্নেল জাহিদ ফারুক।

অন্যদিকে জাহিদ ফারুক শামী‌মের মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন অভিযোগ তুলে তাঁর প্রার্থিতা বাতিলের আপিল করেছিলেন সের‌নিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তবে সেই আপিল নামঞ্জুর করা হয়। পরে সাদিক আব্দুল্লাহ প্রার্থিতা ফেরাতে হাইকোর্টে রিট করেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...