
বিএনপি ও সমমনাদলগুলোর সরকার পতনের দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলছে। গত ২৮ অক্টোবরের পর থেকে দ্বাদশ দফায় এই অবরোধ কর্মসূচি রবিবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টায় অবরোধ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টায়। এর আগের দফাগুলোতে অবরোধের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেন। এর আগে গত ৬ ডিসেম্বর সকালে ঢাকার বাইরে রাজশাহীতে মিছিল করেছেন দলটির এই নেতা।
আজ রবিবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চান্দিনা গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় ১২ তম ডাকা দিনব্যাপী অবরোধ সমর্থনে এই বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের জনগণের কষ্টার্জিত টাকা লুটে বিদেশে পাচার করেছে আওয়ামী লুটেরা সরকার। এখন সেই লুটের টাকা ডামি ভোটে ঢালছে তারা। আজকে দেশের অর্থনীতির কী করুণ পরিণতি!’
একতরফা ডামি নির্বাচনেও আওয়ামী লীগ নিজেরা-নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিমধ্যে কয়েকজনের প্রাণহানি ঘটেছে। তারা নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড করছে। আর এসবের দোষ চাপানো হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনরত বিরোধী দলগুলোর ওপর। যা আওয়ামী লীগের পুরনো অভ্যাস।’
এ বিষয়ে রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যতই টালবাহানা করুক কোনও লাভ হবে না। তাদের ক্ষমতা ছেড়ে চলে যেতেই হবে। শুধু বাংলাদেশের জনগণ নয় গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। বিএনপির চলমান অসহযোগ আন্দোলনে জনগণ সাড়া দিয়ে বলছেন— আওয়ামী লীগ আর না, ডামি নির্বাচনে ভোট দেবো না।’
এসময় রিজভী দেশের জনগণ, ভোটার ও সচেতন নাগরিকদের কাছে ভোট বর্জন ও এবং ভোট বর্জনে অন্যকে উৎসাহিত করার উদাত্ত আহ্বান জানান। এর আগে গত ১২ ডিসেম্বর সকাল থেকে ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচির পর বিএনপি আর কোনও অবরোধ দেয়নি। তবে এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় র্যালি ও ১৯ ডিসেম্বর হরতাল পালন করে দলটি।
এনজে
- ১নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ২ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ৪ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫লাফার্জ হোলসিমের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৭ইউসিবি’র বোর্ড সভা ২৮ জুলাই
- ৮উত্তরা ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০এনসিসি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত