
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিকেল প্রক্রিয়াজাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আজ রবিবার (২৪ ডিসেম্বর) চীনা অর্থায়নে পরিচালিত এই কারখানায় বিস্ফোরণে অন্তত ৩৯ জন আহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এ বিষয়ে মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের একজন মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি প্রদেশে অবস্থিত পিটি ইন্দোনেশিয়া তিংশান স্টেইনলেস স্টিলের মালিকানাধীন নিকেল কারখানায় সকাল সাড়ে পাঁচটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ডেডি কুর্নিয়াওয়ান বলেন, এই ঘটনায় অন্তত ৫১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন। বাকি ৩৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে সাত জন ইন্দোনেশিয়ান বাকি পাঁচজন বিদেশি। কিন্তু বিদেশিদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিস্ফোরণের সম্ভাব্য কারণ তুলে ধরে মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, চুল্লি মেরামতের সময় কিছু দাহ্য তরল জ্বলে উঠে। পাশেই অক্সিজেন ট্যাংক থাকায় বিস্ফোরণ হয়েছে।
আগুনের পরিস্থিতি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সকালের মধ্যেই সফলভাবে আগুন নেভানো হয়েছে। নিহতদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করে মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিচালনাকারী সংস্থা বলেছে, নিহতদের দেহাবশেষ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এনজে
- ১বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ২বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৩রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৪ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৫চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৬গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৭ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৮৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৯ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ১০দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৫মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৬চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৭পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৮প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৯রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০সূচকের বড় পতনে কমেছে লেনদেনও





পাঠকের মতামত