
শেরপুরের মোগলস্থাপত্য ঘাগড়া খানবাড়ি মসজিদের কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের খোদাই করে লেখা ফলকটি চুরি হয়ে গেছে। এ চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে প্রত্নতত্ত্ব বিভাগ। ঘটনার ৬ দিন পার হয়ে গেলেও চোরচক্রের কোন হদিস মেলেনি। এদিকে মসজিদের ওই মূল্যবান কষ্টি পাথরের ফলকটি চুরির ঘটনায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, মোগল শাসন আমলের ১৬০৪ খ্রিস্টাব্দে শেরপুর জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া লস্কর গ্রামে মোগল স্থাপত্যকলার অনুপম নিদর্শন ঐতিহাসিক ‘খানবাড়ি’র মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। মসজিদের গায়ে বর্তমানে যেসব নির্দশন পাওয়া গেছে সে অনুসারে ধারণা করা হয়, বক্সার বিদ্রোহীদের নেতা হিরোঙ্গি খাঁর বিদ্রোহের সময় মসজিদটি নির্মিত হয়েছিল।
আজিমোল্লাহ খান ৫৮ শতক জায়গার ওপর মসজিদটি প্রতিষ্ঠা করে ওয়াকফ করে দেয়। এরপর হেরিটেজ স্থাপত্য হিসেবে মসজিদটি দেখভালের জন্য ২০০৫ সালে প্রত্নতত্ত্ব বিভাগ দায়িত্ব নেন। কিন্তু স্থায়ীভাবে মসজিদটিতে প্রত্নতত্ত্ব বিভাগের কোনো লোক ছিল না। ময়মনসিংহ আঞ্চলিক অফিস থেকে মাঝেমধ্যে লোক এসে মসজিদের খোঁজখবর নিতেন। এছাড়া মসজিদের খাদেম ও ইমাম সাহেব থাকতেন মসজিদের বাইরে।
ফলে ১৮ ডিসেম্বর রাতের কোন এক সময় কে বা কারা মসজিদের দরজার ওপরে বাঁধাই করা ওই মূল্যবান কষ্টিপাথরের ফলকটি খুলে নিয়ে যায়। মসজিদটির দরজার ওপর মূল্যবান কষ্টি পাথরের উপর খোদাই করে আরবি ভাষায় এর প্রতিষ্ঠাকাল এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। মসজিদটি দেখভালের জন্য প্রত্নতত্ব বিভাগের কেউ না থাকায় খান বাড়ির উত্তরাধিকারীরাই মসজিদ পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় ১৯ ডিসেম্বর ভোরে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা দেখে কষ্টিপাথরের ফলকটি নেই।
নিচে সিমেন্ট পড়ে আছে।
স্থানীয়দের দাবি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং মূল্যবান হেরিটেজ ওই কষ্টিপাথরের ফলকটি উদ্ধার করা হয়। চুরির ঘটনাটি জানার পরপরই ১৯ তারিখ সকালে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম ময়মনসিংহের প্রত্নতত্ত্ব বিভাগকে জানায়। পরবর্তীতে ময়মনসিংহ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
স্থানীয় জয়নাল আবেদীন বলেন, কষ্টি পাথরের এই ফলকটি প্রায় কোটি টাকা মূল্যের। ৪০০ বছরের পুরনো এই মসজিদের চুরির ঘটনায় গ্রামবাসী হতবাক। চোরচক্রকে চিহ্নিত এবং ফলকটি উদ্ধার করে আবার যথাস্থানে ফিরিয়ে আনার দাবি জানাই সরকার এবং প্রশাসনের কাছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, খান বাড়ি মসজিদের নামফলক চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। দেখি আমরা কি করতে পারি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুদ ভূঁইয়া জানান, চুরি হওয়ার বিষয়টি থানা দেখভাল করবে। তারপরও আমার তরফ থেকে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৩ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৪হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৫পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৬কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৭জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৮রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৯মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১০পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত