প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩ ৬:৪৪ পিএম

যশোরের কেশবপুরে বৃহস্পতিবার রাতে নৌকা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার বায়সা নূরপুর এলাকায়।

 

আগুনে নির্বাচনী কার্যালয়ের চেয়ার ও প্যান্ডেলের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে ওই নির্বাচনী কার্যালয়ের ২০টি চেয়ারসহ প্যান্ডেলের কাপড় পুড়িয়ে দিয়েছে। ঘটনা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হবে।

 

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, যশোর-৬ (কেশবপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...