
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া বলেছেন, আমি আওয়ামী পরিবারের সদস্য হয়েও ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কারণ চাঁদপুর লুটেরাদের হাতে চলে গেছে। দুর্নীতিবাজ, লুটেরা চাঁদপুরের অনেক বদনাম করছে। তারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে ম্লান করে দিয়েছে। এই লুটেরাদের হাত থেকে চাঁদপুরকে মুক্ত করতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
৩ ডিসেম্বর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বাগাদী, কল্যাণপুর এবং বিষ্ণুপুর, মৈশাদী, শাহমামুদপুর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী গণসংযোগে ভোটারদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
ড. শামছুল হক ভূঁইয়া আরো বলেন, আমাদের নৌকায় অসংখ্য সাঁপ, পোকা, কীটপতঙ্গ বাসা বেঁধেছে। নৌকা থেকে এসব কীটপতঙ্গ তাড়াতেই হবে। কিছু দুর্নীতিবাজ, ভূমিদস্যু, টেন্ডারবাজ, লুটেরা চাঁদপুরের অনেক বদনাম করেছে। তারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে ম্লান করে দিয়েছে। এরা অবৈধভাবে সরকারের জমি আত্মসাৎ করেছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চাঁদপুরকে ভাঙ্গনের মুখে ঠেলে দিয়েছে। তাদের হাত থেকে চাঁদপুরকে রক্ষা করতে হবে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি ভোটারদের উদ্দ্যেশে আরো বলেন, অনেকেই আমান ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। আমাদের আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবারে নির্বাচনকে উৎসব মুখর এবং অবাদ ও সুষ্ঠু করার ক্ষেত্রে বদ্ধপরিকর। তিনি নির্বাচনে দলের নেতাকর্মীদের স্বতন্ত্রপ্রার্থী হওয়া উন্মুক্ত করে দিয়েছেন। তাই ভোটারদের বলব, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারো কোন হুমকি-ধোমকির কাছে আপনাদের ভোটের অধিকার বিসর্জন দিবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুরকে আরো উন্নত এবং সমৃদ্ধ করার লক্ষ্যে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান ভুইয়া কালু, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হক পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহালম মিয়াজীসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
- ১লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- ২প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর
- ৩সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, ৫০ কারারক্ষীকে তলব
- ৪ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৭আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
- ৯ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে





পাঠকের মতামত