প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১ ৩:৪২ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৩ শতাংশ কমেছে। ফান্ডটি ১২৬৩ বারে ৬ লাখ ২৬ হাজার ৬৭০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিলিভার কনজুমারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯১৬ বারে ৬ হাজার ৬২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪ বারে ৩২ হাজার ১৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ২ দশমিক ৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২ দশমিক ১৭ শতাংশ, মিরাকেলের ২ দশমিক ১৭ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১ দশমিক ৯১ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ১ দশমিক ৮৩ শতাংশ,  আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ দশমিক ৭৫ শতাংশ ও রূপালী ব্যাংকের শেয়ার দর ১ দশমিক ৫০ শতাংশ কমেছে।

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন হোসেন সাদাত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...