
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তবে কোন ধরনের ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহ্যাম প্যালেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সম্প্রতি প্রোস্টেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চার্লস। এরপর সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তবে তিনি প্রোস্টেটের ক্যানসারে আক্রান্ত নন। ঠিক কোন ধরনের ক্যানসারে তিনি আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি।
বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার চিকিৎসা শুরু হবে। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ধরনের পাবলিক ইভেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন তিনি।
বাকিংহ্যাম প্যালেস আরও জানিয়েছে, রাজা তৃতীয় চার্লস পাবলিক ইভেন্টগুলো স্থগিত করায় এখন রাজার দায়িত্ব পালন করবেন রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস মাত্র গত বছর আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেন। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হন তৃতীয় চার্লস।
বিএইচ
- ১মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ২সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৩জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৪বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৫পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৬অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৭৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৮চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ৯এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১০মাসিক সম্মানি পাবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা : জনপ্রশাসন উপদেষ্টা
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ৯‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ১০শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার





পাঠকের মতামত