প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৫:৫৮ পিএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাজার যাতে স্থিতিশীল থাকে, সেদিকে লক্ষ্য রেখে এবং রোজায় যাতে জনমনে দুর্ভোগের সৃষ্টি না হয়, সেজন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। সামনে রমজান, স্বাভাবিকভাবেই সারা বিশ্বের মুসলমানরা এই পবিত্র মাস পালন করবেন। আমাদের বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে। সেটি বিভিন্ন কারণে, বৈশ্বিক কারণে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, চিনি আমরা আমদানি করি। আমাদের ১৭টি চিনির কল আছে, সেখানে যে কাঁচামাল ইক্ষু, সেটি উৎপাদন করতে এক বছর লাগে। আজ যান্ত্রিক হয়ে গেছে। কৃষকরা নিজেদের স্বার্থ অবশ্যই দেখবে। দীর্ঘকালীন ফসলটি উৎপাদন করতে চাচ্ছেন না অনেকে। চিনিকলগুলোয় অনেক জায়গা আছে। আমরা যদি বহুমুখী পদক্ষেপ না নিই, তাহলে চিনি কলগুলো বোঝা হয়ে যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আধুনিকীকরণ অন্যান্য ফসল যেমন ফ্রুটস প্রসেসিংসহ আমরা অনেক পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে আমাদের কিছু চুক্তি স্বাক্ষর হয়েছে। বিদেশি বিনিয়োগকারীসহ দেশীয় যারা উদ্যোক্তা, তারাও সেখানে আগ্রহ প্রকাশ করেছে। বেসরকারিভাবে যারা তৈরি করেন, তারা বিদেশ থেকে কাঁচামাল এনে করেন। তাদের সাথে আমরা বাজারে টিকি না। কারণ, আমাদের মূল্য বেশি পড়ে যায়। সেজন্য আমরা এখন নতুন পন্থায় মিলগুলোকে আরও বাস্তবসম্মত করতে যাচ্ছি। আমার বিশ্বাস এখন আর চিনির অভাব হবে না।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মালদ্বীপের প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে‌ছেন বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শ‌নিবার (২৫ জুলাই) ...

হাইকোর্টে বিএফআইইউর প্রতিবেদন ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকা শেয়ার কেলেঙ্কারিতে সরাসরি জড়িত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ...

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরবর্তী পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ ...

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির ...